এসএস স্টিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » এসএস স্টিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আর এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS/Separate EPS) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির একক ইপিএস হয়েছিল ১ টাকা ৫১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে পুনঃমূল্যায়ন কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ২২ পয়সা, আর পুনঃমূল্যায়ন পরবর্তী সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৫২ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৪ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০