মেক্সিকান প্রকৌশলীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট
প্রচ্ছদ » Breaking News || আজকের সংবাদ » মেক্সিকান প্রকৌশলীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ৬৯তম মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর প্রতিযোগী আন্দ্রেয়া মেজা। মিস ইউনিভার্স শিরোপা জয়ী তৃতীয় মেক্সিকান তিনি।
সোমবার (১৭ মে) বিজয়ী ঘোষণা করার পর আন্দ্রেয়া মেজাকে মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স জোজোবিনি তুনজি।
এ বছর সেরা পাঁচে মিস মেক্সিকোর পাশাপাশি আরও জায়গা করে নিয়েছিলেন মিস ইন্ডিয়া, মিস ব্রাজিল, মিস পেরু, মিস ডমিনিকান রিপাবলিক।
এ বছর মিস ইউনিভার্স শিরোপা জয়ী আন্দ্রেয়া মেজা পেশায় সফটওয়্যার প্রকৌশলী। তিনি লিঙ্গ বৈষম্য দূরীকরণেও কাজ করছেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ মে , ২০২১।








