সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ । তবে আজ ডিএসইতে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেন ১৭’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে; যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ১৮ মে ) বাজার বিশ্লেষণে দেখাযায়, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮৫ কোটি ১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, দর কমেছে ২১৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৮ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০