সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ । তবে আজ ডিএসইতে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেন ১৭’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে; যা গত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ( ২০ মে ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে এক হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৪৬ কোটি ২৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল দুই হাজার ৯৯ কোটি ৫ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, দর কমেছে ২৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯৯ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৮৫৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, দর কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০