পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্র মতে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১২ পয়সা।
আর ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৯৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬২ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ মে , ২০২১।








