সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা : জাপান প্রবাসী সাংবাদিকের ক্ষোভ প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা : জাপান প্রবাসী সাংবাদিকের ক্ষোভ প্রকাশআব্দুল্লাহ আল মামুন , জাপান থেকে: সম্প্রতি বাংলাদেশে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টারওবেশি সময় আটকে রেখে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ওনিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাপান প্রবাসী সাংবাদিকগন।
বিবৃতিতে জাপান প্রবাসী সাংবাদিকগন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্তব্য কাজে বাধা প্রদান ওএ ধরনের নিগৃহীত হওয়ার ঘটনা প্রমাণ করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা ব্যক্তিগত ক্রোধ মেটাতেই এ হামলা চালায়। সচিব-উপসচিব মর্যাদার ব্যক্তিদের কাছ থেকে জাতি কখনোই এ ধরণের দুর্বৃত্তপনা ও উচ্ছৃঙ্খলতা প্রত্যাশা করে না। এই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট সহ বিদেশীদের কাছে সকল প্রবাসীদের মাথা নত হয়ে গেছে।
প্রবাসী সাংবাদিকরা বলেন, এ ধরনের ঘটনাকে আলোকচিত্রীরা স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চার পথে বাধা ও হুমকিস্বরূপ বলে মনে করেন। তারা বলেন, সচিবালয়ে হেনস্তার পর নাটকীয়ভাবে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ‘তথ্য চুরি’র অভিযোগ তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি ঘটার সাথে সাথেই আইনের হাতে তুলে না দিয়ে ৫/৬ ঘন্টা ধরে কাউকে আটক রাখা এবং হেনস্থা করা সম্পূর্ণ বেআইনী এবং ফৌজদারি অপরাধ।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে অনতিবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং জড়িতদের কঠোর বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষরদাতারা হচ্ছেন -জেড এম আবুসিনা, গোলাম মাসুম জিকো,পি আর প্লাসিড, মোঃ মাসুদুর রাহমান, নিয়াজ আহমেদ জুয়েল, আবদুল্লাহ আল মামুন, সি এম তরিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোঃ শওকত হোসেন, হাসিনা বেগম রেখা, রাহমান মনি প্রমুখ।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ম/ ২৪ মে , ২০২১।








