ডিএসই থেকে সরকারের আয় বেড়েছে ১০৪২ শতাংশ

প্রচ্ছদ » Uncategorized » ডিএসই থেকে সরকারের আয় বেড়েছে ১০৪২ শতাংশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চলতি বছরের জুলাই মাসে ২৫ কোটি ১২ লাখ ২৩ হাজার ৮৯০ টাকা রাজস্ব দিয়েছে। যা গত জুন মাসে ছিল ১২ কোটি ২৯ লাখ ৯৪ হাজার ৮১ টাকা। সে হিসেবে জুলাই মাসে রাজস্ব বেড়েছে ১২ কোটি ৮২ লাখ ২৯ হাজার ৮০৯ টাকা। যা ডিএসই সরকারের কোষাগারে জমা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জুলাই মাসে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ২০ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৩০৩ টাকা। যা এর আগের মাসে ছিল ১০ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৮০২ টাকা। সে হিসেবে আাগের মাসের তুলনায় ডিএসই সদস্য প্রতিষ্ঠানের রাজস্ব বেড়েছে ১০ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৫০১ টাকা।

এছাড়া উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৫৮৭ টাকা। যা এর আগের মাসে ছিল ২ কোটি ১৬ লাখ ২২ হাজার ২৭৯ টাকা। অর্থাৎ উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ০৯ লাখ ৩৪ হাজার ৩০৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০