শুরু হচ্ছে সোনারগাঁও টেক্সটাইলের উৎপাদন

প্রচ্ছদ » Uncategorized » শুরু হচ্ছে সোনারগাঁও টেক্সটাইলের উৎপাদন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের পরিচালনা পর্ষদ পুনরায় উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ মে কোম্পানিটি পুনরায় উৎপাদন শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইতোমধ্যে কোম্পানিটির উৎপাদন সম্পর্তিক যাবতীয় কাজ শেষ হয়েছে। এর আগে কোম্পানিটি দুই দফায় কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল।

প্রসঙ্গত, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৭ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১