ঈদে গরুর চামড়া ঢাকায় ৫০-৫৫ টাকা বর্গফুট

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » ঈদে গরুর চামড়া ঢাকায় ৫০-৫৫ টাকা বর্গফুট

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পবিত্র ঈদুল আজহার সময় পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ঢাকার ভেতরে ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাসি ও ভেড়ার ক্ষেত্রে দেশের সর্বত্র প্রতি বর্গফুটের দাম হবে ২০ থেকে ২২ টাকা। আর বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা।

রোববার কোরবানির পশুর চামড়ার দরসংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এম আবদুল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুভাশিষ বোস, পুলিশের আইজিপির প্রতিনিধি, র‌্যাব ডিজির প্রতিনিধি, চামড়া শিল্পের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর মোট কোরবানিযোগ্য পশুর সংখ্যা এক কোটি ১৫ লাখ ৫৭ হাজার। এর মধ্যে কোরবানিযোগ্য গরু-মহিষ ৪৪ লাখ ৫৭ হাজার এবং ছাগল-ভেড়া ৭১ লাখ।

তিনি জানান, ব্যবসায়ীদের দাবির কারণে কাঁচা চামড়া ঢাকা জেলার বাইরে যেতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, চামড়াকে ইয়ার অব দ্য প্রোডাক্ট ঘোষণা করা হয়েছে। এ কারণে চামড়া খাতকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে চামড়াজাত পণ্য রপ্তানি করে ৫ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ট্যানারি শিল্প হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তরের জটিলতায় সেটি হবে না। তবে আমরা আশা করছি অন্তত ৩ বিলিয়ন ডলার আয় করব। এ বছর চামড়াজাত পণ্য রপ্তানি করে দেড় বিলিয়ন ডলার আয় করেছি।

তিনি বলেন, লবণের ঘাটতি ৩ লাখ টন কিন্তু আমদানির অনুমতি দেওয়া হয়েছে ৫ লাখ টন। ২৩২ জন লবণ মিল মালিক প্রত্যেককে ২ হাজার ১১৬ টন করে লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ একটি চামড়াও যেন নষ্ট না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০