বিক্রেতা সংকটে তৌফিকা ফুডসহ ১২ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে তৌফিকা ফুডসহ ১২ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনর শুরুর দিকে দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে ১২ কোম্পানি। এরপরও এই ১২ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি বারোটির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএইসি সূত্রে এতথ্য জানাযায়।
বিক্রেতা উধাও হয়ে যাওয়ার তালিকায় রয়েছে- তৌফিকা ফুড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, নর্দান ইসলামী ইন্সুরেন্স, এসিআই ফরমুলেশন, শ্যামপুর সুগার মিল, ওয়াইম্যাক্স ইলেকট্রিক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইমাম বাটন এব কাট্টালী টেক্সটাইল ।
তৌফিকা ফুড : লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৬ টাকা ৮০ পয়সা। এখান থেকে কয়েক দফায় দাম বেড়ে ২৮ টাকা ৯০ পয়সা করে কেনার প্রস্তাব আসে। এরপরেও বিক্রেতা পাওয়া যাচ্ছে না।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স : কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ১১৫ টাকা। কোম্পানিটির শেয়ারের দামে বেড়ে ১২৪ টাকা ৪০ পয়সায় পৌঁছালেও কেউ বিক্রি করতে রাজি হচ্ছেন না।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স : কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৮১ টাকা ৫০ পয়সায়। যা দিন দাম বাড়ার সর্বোচ্চ সীমা। শুরুতেই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করলেও বিক্রিতার ঘর শূন্য পড়ে রয়েছে।
নর্দান ইসলামী ইন্সুরেন্স : আগের দিনের লেনদেন শেষে ৫০ টাকা ১০ পয়সায় থিতু হওয়া কোম্পানিটির শেয়ার দাম আজ লেনদেন শুরু হয় ৫৫ টাকা ১০ পয়সা করে। এতেই দামবৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এরপরও বিক্রেতা পাওয়া যাচ্ছে না।
এসিআই ফরমুলেশন : আগের দিনের লেনদেন শেষে ১১৯ টাকা ৬০ পয়সায় থিতু হওয়া কোম্পানিটির শেয়ার দাম আজ লেনদেন শুরু হয় ১৩১ টাকা ৫০ পয়সা করে। এতেই দামবৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এরপরও বিক্রেতা পাওয়া যাচ্ছে না।
শ্যামপুর সুগার মিল : ৫২ টাকা দরে লেনদেন শরু হওয়ার পর কোম্পানিটির শেয়ার কয়েক দফা দাম বেড়ে ৫৩ টাকাা ২০ পয়সায় উঠেছে। কিন্তু যাদের কাছে কোম্পানিটির শেয়ার আছে তারা বিক্রি করতে চাচ্ছে না।
ওয়াইম্যাক্স ইলেকট্রিক : লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২০ টাকা ২০ পয়সা। এখান থেকে কয়েক দফায় দাম বেড়ে ২১ টাকা ১০ পয়সা করে কেনার প্রস্তাব আসে। এরপরও বিক্রেতা পাওয়া যাচ্ছে না।
রিলায়েন্স ইন্স্যুরেন্স : লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৭০ টাকা। এখান থেকে কয়েক দফায় দাম বেড়ে ৭৪ টাকা ৫০ পয়সা করে কেনার প্রস্তাব আসে। এরপরেও বিক্রেতা পাওয়া যাচ্ছে না।
ইমাম বাটন : লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২৫ টাকা ২০ পয়সা। এখান থেকে কয়েক দফায় দাম বেড়ে ২৭ টাকা ১০ পয়সা করে কেনার প্রস্তাব আসে। তবুও বিক্রেতা পাওয়া যাচ্ছে না।
কাট্টালী টেক্সটাইল : লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৫ টাকা ৩০ পয়সা। এখান থেকে কয়েক দফায় দাম বেড়ে ১৬ টাকা করে কেনার প্রস্তাব আসে। তবুও কেউ শেয়ার বিক্রি করছেন না।








