বিএটিবিসির প্রথম প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » রাজনীতি » বিএটিবিসির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির মুনাফা হয়েছে ৩৮৭ কোটি ২০ লাখ টাকা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩০৩ কোটি ৬৮ লাখ টাকা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৬ টাকা ৮৭ পয়সা।

তবে সর্বশেষ বছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার সমন্বয় করলে বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রকৃত ইপিএস দাঁড়ায় ৭ টাকা ১৭ পয়সা। উল্লেখ, ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের পাশাপাশি ২০০ শতাংশ বোনাস ঘোষণা করে বিএটিবিসি। চলতি বছরের প্রথম প্রান্তিক শেষ হওয়া পর্যন্ত ওই বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়নি বলে আগের শেয়ার সংখ্যার ভিত্তিতে প্রথম প্রান্তাকে ইপিএস দেখানো হয় ২১ টাকা ৫১ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১