পদ্মা উত্তাল: ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ

প্রচ্ছদ » Uncategorized » পদ্মা উত্তাল: ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে পদ্মা উত্তাল থাকায় বুধবার (২৬ মে) ভোর থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টা থেকে বন্ধ রাখা হয় লঞ্চ চলাচল।

রাত ২টা পর্যন্ত সব ফেরি চললেও ২টার পরে ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বুধবার ভোর রাতের দিকে কেটাইপ ও মিডিয়াম ফেরি এবং ভোর ৬টার দিকে রো রো ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে নদী কিছুটা উত্তাল হয়ে ওঠে। দূর্ঘটনা এড়াতে তখন লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বুধবার ভোর থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা প্রবলভাবে উত্তাল হয়ে ওঠে। দূর্ঘটনা এড়াতে বর্তমানে স ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, পদ্মা উত্তাল থাকায় ভোর থেকে সব ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূআ/সি/ ২৬ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১