খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নারী পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নারী পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় শরিফা বেগম (৩২) নামে এক নারী পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের চাচা আব্দুস সালাম জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলার আলিপুর গ্রামের মতি মিয়ার মেয়ে শরিফা। স্বামী রাসেল ও দুই সন্তানকে নিয়ে খিলক্ষেত বনরূপা এলাকায় হুমায়ুনের বাড়িতে থাকতো। গত এক বছর ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে অস্থায়ী পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করছিল শরিফা। সকালে শুনতে পাই সে সড়কে ঝাড়ু দেওয়ার সময় দুর্ঘটনায় মারা গেছে। পরে থানায় গিয়ে তার মরদেহ দেখতে পাই।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সরকার জানান, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লোটাস কামাল ভবনের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দেওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, একসঙ্গে ছয়জন মিলে তারা সড়কে ঝাড়ু দেওয়ার কাজ করছিল। তবে কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তার সহকর্মীরা। তবুও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০