স্থানীয়ভাবে লকডাউন হলে প্রশাসনের সমন্বয়ে ব্যাংক লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » স্থানীয়ভাবে লকডাউন হলে প্রশাসনের সমন্বয়ে ব্যাংক লেনদেনপুঁজিবাজার রিপোর্ট: মহামারি করােনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রােধে স্থানীয়ভাবে লকডাউন ঘােষিত হলে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আলােচনাক্রমে ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখায় কর্মরতদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) একটি নির্দেশনা জারি করেছে।
দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘করােনাভাইরাসজনিত রােগ (কোভিড-১৯) এর বিস্তার রােধকল্পে মহানগর/জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘােষিত হলে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আলােচনাক্রমে ব্যাংকিং লেনদেন কার্যক্রম পরিচালনা করা যাবে। এরুপ ক্ষেত্রে শাখার কর্মকর্তা/কর্মচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত রাখতে হবে।
ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে বলে উল্লেখ করা হয়।
পুঁজিবাজার রিপোর্ট – নূআ/সি/ ২৭ মে , ২০২১।








