ব্লক মার্কেটে ৫১ কোম্পানির ৫২ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » অর্থনীতি » ব্লক মার্কেটে ৫১ কোম্পানির ৫২ কোটি টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানির ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর ৯৮ লাখ ৭২ হাজার ৬০২টি শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৪৭ লাখ টাকার জেনেক্স ইনফোসিস লিমিটেডের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আমান কটন ফাইব্রাস, আমান ফিড, এপোলো ইস্পাত, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বীকন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সিভিও পেট্রোকেমিক্যালস, ডেল্টা ব্র্যাক হাউজিং, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, হাক্কানী পাল্প, কে এন্ড কিউ, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লুব-রেফ বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, ন্যাশনাল ফিড মিলস, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, পাওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি ফুড, রবি আজিয়াটা, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যালস, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসকে ট্রিমস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ওয়াটা কেমিক্যালস লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ মে , ২০২১।








