লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির ৯৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার মোট ৬৯ কোটি ১৭ লাখ টাকায় লেনদেন হয়েছে।
লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার মোট ৬০ কোটি ৩৮ লাখ টাকায় লেনদেন হয়েছে।
লেনেদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে – লংকাবাংলা ফিন্যান্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, বিএটিবিসি, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ও পাওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ মে , ২০২১।








