পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সিলেটে তিন দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ও ১১ টা ২৯ মিনিটে তৃতীবারের মতো ভূমিকম্প অনুভূত হয়।

তবে সিলেট আবহাওয়া অফিস তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এদিকে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি বলছে, শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৬ মিনিটে সিলেটের ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের আসাম-মেঘালয় অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ ও গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

আসামে অনুভূত এ ভূমিকম্পের প্রভাবেই বাংলাদেশের সিলেটে পর পর তিনবার ভূ-কম্পন অনুভূত হয়।

ঢাকা আবহাওয়া ও ভূমিকম্প অফিসের প্রধান আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, শুধুমাত্র সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট আবহাওয়া ও ভূমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল বলেন, সিলেটে তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সব ডাটা ঢাকায় পাঠিয়েছি। তারা বিষয়টি বিশ্লেষণ করে জানাবেন। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নগরের আম্বরখানা এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রিকশা করে বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। হঠাৎ ভূমিকম্প অনুভব করে তিনি মেন্দিবাগ পয়েন্টে নেমে যান। এসময় নিরাপদ আশ্রয়ে যেতে মানুষ দৌঁড়াতে শুরু করে। তবে ভূমিকম্পের তীব্রতা কম ছিল।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৯ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০