বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশিদের সাফল্য অব্যাহত থাকবে

প্রচ্ছদ » Uncategorized » বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশিদের সাফল্য অব্যাহত থাকবে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বিশ্বের সব সদস্যদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে গিয়ে যারা জীবন দিয়েছেন বিনম্র শ্রদ্ধায় তাদের আত্মার শান্তি কামনা করেছেন জাপা চেয়ারম্যান।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৮ সালে এক দূরদর্শী সিদ্ধান্তে জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী পাঠান। দেশের তৎকালীন সব বিরোধীদল জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর বিরোধিতা করে হরতাল পালন করে। তখন হুসেইন মুহম্মদ এরশাদ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সব বাধা উপেক্ষা করে জাতিসংঘে সৈন্য পাঠান।

জিএম কাদের আরও বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা পেশাদারিত্বের পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে একনিষ্ঠতা, শৃঙ্খলা, দক্ষতা ও মানবিক আচরণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য অব্যাহত থাকবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৯ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০