ট্রাভেল খাতে ইভ্যালি, কিনে নিল ফ্লাইট এক্সপার্টকে

প্রচ্ছদ » Uncategorized » ট্রাভেল খাতে ইভ্যালি, কিনে নিল ফ্লাইট এক্সপার্টকে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : আন্তর্জাতিক মানের ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টকে কিনে নেওয়ার মাধ্যমে এবার ট্রাভেল খাতে নাম লেখাল ইভ্যালি। এখন থেকে স্বতন্ত্রভাবে ফ্লাইট এক্সপার্ট পরিচালনা করবে দেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।

শনিবার (২৯ মে) ইভ্যালির চিফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফ্লাইট এক্সপার্ট এরই মধ্যে বিশ্বজুড়ে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ঢাকা ও চট্টগ্রামের অফিসে অর্ধশতাধিক কর্মী রয়েছে। তাদের সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাঁচ শতাধিক এয়ারলাইন্স ও সাড়ে ৯ লাখ হোটেল-রিসোর্ট যুক্ত আছে। তৃতীয় পক্ষের নিরূপণে ফ্লাইট এক্সপার্টের অর্থমূল্য দাঁড়িয়েছিল পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি।

ইভ্যালি পুরোপুরি অধিগ্রহণ করে নিলেও ফ্লাইট এক্সপার্টকে স্বতন্ত্রভাবে পরিচালনা করা হবে বলে জানান আরিফ আর হোসাইন। তিনি বলেন, ফ্লাইট এক্সপার্টের আগের পরিচালনা পরিষদের সবাই বর্তমান পরিষদে আছেন। জনবল নিয়োগের মাধ্যমে এর ব্যাপ্তিও আরও বাড়বে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইভ্যালি। প্রতিষ্ঠার প্রায় দুই বছরের মধ্যে ৫০ লক্ষাধিক গ্রাহক এবং ২০ হাজারের বেশি বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই প্ল্যাটফর্মে যোগ দেন।

এছাড়া অনলাইন ব্যবসা খাতে নতুন নতুন বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে ইভ্যালি। ই-ফুডের পর ই-জবস ও ই-হেলথ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা।

এশিয়া ওয়ান ম্যাগাজিন ২০২০ সালে বাংলাদেশে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেয় ইভ্যালিকে। করোনার সময়ে অনবদ্য অবদানের জন্য ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব ইভ্যালিকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডে ভূষিত করে। এছাড়াও, ই-ক্যাব থেকে দেশের সেরা ই-কমার্সের সম্মাননা পেয়েছে দেশীয় এ প্রতিষ্ঠান।

ইতোমধ্যে ইভ্যালি বিভিন্ন খাতে বেশ গতিশীল ও নতুন মাত্রার কাজ করে চলেছে। ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে ট্র্যাভেল খাতেও উল্লেখযোগ্য অবদান রেখে ভবিষ্যতে আরও নানাদিকে পরিবর্তন-পরিবর্ধনের আশা রাখে ইভ্যালি।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩০ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০