ফুলবানু এখন পুবাইলে

প্রচ্ছদ » Uncategorized » ফুলবানু এখন পুবাইলে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ফুলবানু এখন ঢাকার অদূরে পুবাইলে নেচে গেয়ে বেড়াচ্ছেন। সখীদের সঙ্গে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবে এসবই ‘প্রাণের ফুলবানু’ নামের সিনেমার দৃশ্যের প্রয়োজনেই করচ্ছেন। ফুলবানুর চরিত্রে অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা জয়া চৌধুরী।

২০ আগস্ট থেকে পুবাইলে ‘প্রাণের ফুলবানু’ সিনেমার গানের দৃশ্যের শুটিং হচ্ছে। এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ফারুক মজুমদার, খল অভিনেতা হাবিব খানসহ অনেকে।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘প্রাণের ফুলবানু’ সিনেমার গল্পটি গ্রামের। মৌলিক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে শাহরিয়াজকে ভিন্ন লুকে দেখা যাবে। আশা করছি, দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবেন।’’

তিনি আরো বলেন, ‘এ সিনেমায় মোট পাঁচটি গান থাকছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। এখানে দুটি গানের শুটিং করব।’

গত বছরের ২৪ ডিসেম্বর থেকে মানিকগঞ্জে ‘প্রাণের ফুলবানু’ সিনেমার শুটিং শুরু হয়। চলতি বছরই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০