শেয়ার বেচবে ইসলামিক ফিন্যান্সের উদ্যোক্তা
প্রচ্ছদ » Uncategorized » শেয়ার বেচবে ইসলামিক ফিন্যান্সের উদ্যোক্তাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফিন্যান্সের উদ্যোক্তা আবু খায়ের মোহাম্মদ সাখাওয়াত শেয়ার বেচার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তা কোম্পানির ৫ লাখ শেয়ার বেচবে। মোহাম্মদ সাখাওয়াতের কাছে কোম্পানির মোট ৩৩ লাখ ৬০ হাজার ৯৮০টি শেয়ার আছে।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ মে , ২০২১।








