আজ রক্তে ভেজা কালো দিন ২১ আগস্ট

প্রচ্ছদ » Uncategorized » আজ রক্তে ভেজা কালো দিন ২১ আগস্ট

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আজ ২১ আগস্ট। দেশের ইতিহাসে রক্তে ভেজা এক কালো দিন। এদিন ভয়াবহ গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী। ২০০৪ সালের এইদিনে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বর্বর হামলা চালানো হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারকে সপরিবারে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রের রেশ ধরে তার কন্যা শেখ হাসিনার জীবন বিনাশে এই হামলা চালানো হয়।

দৃশ্যত ধর্মীয় মৌলবাদি জঙ্গি গোষ্ঠি হরকাতুল জেহাদ এ হামলা চালালেও এর নেপথ্যে পুরনো সেই ষড়যন্ত্রকারীদের সম্পৃক্ততা আছে বলে জোরালো সন্দেহ করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সেনাবিহনীর কথিত বিপথগামী কিছু সদস্য ধানমন্ডির ৩২ নাম্বারে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে না থাকায় বঙ্গবন্ধু পুরো পরিবারকে নির্মূল করার অশুভ স্বপ্ন পূরণ হয়নি। একাত্তরের পরাজিত শক্তি, বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগীসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন এবং সহযোগিতায় হরকাতুল জিহাদের মাধ্যমে তাদের পুরনো মিশন বাস্তবায়নের চেষ্টা করে।

সেদিন (২১ আগস্ট) অনেকটা সৌভাগ্যক্রমে অলৌকিকভাবে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। একের পর এক গ্রেনেড হামলার মধ্যেও তার নিরাপত্তারক্ষীরা বুলেটগ্রুফ গাড়িতে করে সমাবেশস্থল বঙ্গবন্ধু এভিনিউ থেকে তাকে নিরাপদে বাসভবন সুধা সদনে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হন। গ্রেনেড হামলার পাশাপাশি শেখ হাসিনাকে বহনকারী গাড়ি লক্ষ্য করেও অসংখ্য গুলি ছোঁড়া হয়। ঘাতকদের বুলেট থেকে শেখ হাসিনাকে রক্ষায় বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ।

২১ আগস্টের গ্রেনেড হামলায় মহিলা আওমীলীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪জন নেতা-কর্মী প্রাণ হারান। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন অসংখ্য নেতা-কর্মী। এতোদিন পরেও তাদের অনেকে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

উল্লেখ, ২০০৪ সালের ২১ আগস্ট সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে শান্তি মিছিলের আয়োজন করেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। সন্ত্রাসবিরোধী শান্তি মিছিলের আগে বঙ্গবন্ধু এভিনিউর সামনে স্থাপিত ট্রাকমঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন কর্মসূচির প্রধান অতিথি দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তার বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে একের পর এক গ্রেনেড ছোড়া হয়। বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে এসব গ্রেনেড। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে অসংখ্য মানুষের হাত-পাসহ দেশের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। মৃত্যুপুরীতে পরিণত হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনের সড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০