জনতা ক্যাপিটালে বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

প্রচ্ছদ » Uncategorized » জনতা ক্যাপিটালে বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্মশালার উদ্বোধন করেন জেসিআইএলের পরিচালনা পর্ষদের সদস্য মো. জিয়াউল হক খোন্দকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দীনা আহসান, মহাব্যবস্থাপক এ কে এম খালেকুজ্জামান, উপমহাব্যবস্থাপক আবুল বাশার মো: আব্দুল হান্নান এবং সহকারী মহাব্যবস্থাপক শামীম আহমেদ।কর্মশালাটি পরিচালনা করেন জেসিআইএলের এসপিও মো: আবদুস সোবহান মিয়া।

কর্মশালায় বিনিয়োগের পূর্বে কোম্পানির কোন কোন বিষয়গুলো দেখা প্রয়োজন এবং কোন পদ্ধতিতে বিনিয়োগ করা জায় সে বিষয়ে আলোচনা হয়। এছাড়াও একজন বিনিয়োগকারীদের জন্য করণীয়, বিনিয়োগকারীদের জন্য বর্জনীয়, আর্থিক ঝুঁকি ও মুনাফার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০