নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের

প্রচ্ছদ » Uncategorized » নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শিমুলতলী ফোরকানিয়া মাদরাসার সামনের বসুরহাট টু নতুন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলত ব্যাপারী বাড়ির কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মো. আশকার (১০), একই বাড়ির শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা দুজনই সম্পর্কে আপন মামা ভাগিনা এবং বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদরাসার তৃতীয় ও প্রথম জমাতের ছাত্র ছিল। গুরুতর আহত মনিরুজ্জামান ইফাজকে (২২) উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই-ভাগিনাকে নিয়ে মোটরসাইকেল যোগে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দারুল আকরাম মাদরাসার উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি পৌরসভার শিমুলতলী মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় দুই শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। পরে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাক-মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক-মোটরসাইকেল তাদের হেফাজতে নেয়। তবে ট্রাক চালক পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১