ইসরায়েলের প্রেসিডেন্ট হলেন আইজ্যাক হারজগ

প্রচ্ছদ » জাতীয় » ইসরায়েলের প্রেসিডেন্ট হলেন আইজ্যাক হারজগ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ইহুদিদের সংগঠন জিউশ অ্যাজেন্সির চেয়ারম্যান আইজ্যাক হারজগ হচ্ছেন ইসরায়েলের ১১তম প্রেসিডেন্ট।

বুধবার (০২ জুন) জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

দেশটির আইনসভা নেসেটে এক গোপন ভোটাভুটিতে আইজ্যাক পেয়েছেন ৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শিক্ষাবিদ মিরিয়াম পেরেজ পেয়েছেন ২৭ ভোট। পেরেজ জয়ী হতে পারলে তিনি হতেন ইসরায়েলের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট।

নতুন নির্বাচিত প্রেসিডেন্ট আইজ্যাকের বাবা চেইম হারজগ ছিলেন ইসরায়েলের ৬ষ্ঠ প্রেসিডেন্ট।

ইসরায়েলের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের হিসাবে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

আইজ্যাক ৯ জুলাই বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণ করবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১