হ্যাটট্রিক করে তাক লাগালেন আলাউদ্দিন বাবু

প্রচ্ছদ » Uncategorized » হ্যাটট্রিক করে তাক লাগালেন আলাউদ্দিন বাবু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে কুড়ি ওভারের টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করলেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের দিনের প্রথম ম্যাচে লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে এ কীর্তি গড়লেন ২৯ বছর বয়সী বাবু।

রুপগঞ্জের ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মুক্তার আলি ও সোহাগ গাজী এবং শেষ ওভারের প্রথম বলে নাবিল সামাদকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেছেন আলাউদ্দিন বাবু। ম্যাচে তার বোলিং ফিগার ৩.১-০-২১-৪। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তার সেরা বোলিংয়ের রেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক তালিকা

১/ আলআমিন হোসেন (বিসিবি একাদশ) – প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
২/ আলআমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
৩/ আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
৪/ মানিক খান (প্রাইম দোলেশ্বর) – প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)
৫/ কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) – প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
৬/ আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) – প্রতিপক্ষ লেজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১