সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো

প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৯৮ লাখ ৯৩ হাজার ৫১৭টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৪ কোটি ৯ লাখ টাকা।

ইফাদ অটোস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪ কোটি ২২ লাখ ২৬ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৩ কোটি ১২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, ডাচ-বাংলা ব্যাংক, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ ও গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৬ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১