গুলিস্তান থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রচ্ছদ » Uncategorized » গুলিস্তান থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধারপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (৬ জুন) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক (৫৫) বছর হবে। তার পরনে ছিল চেক লুঙ্গি।
পল্টন থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায় তিনি বলেন, গোলাপ শাহ মাজারের পাশে হোটেল আল মনসুরের সামনে ফুটপাত থেকে ওই লোককে উদ্ধার করা হয়। তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আশপাশের লোকজন থেকে জানতে পারি তিনি বেশ কিছু ধরে ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। ধারণা করছি অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৬ জুন , ২০২১।








