সিরাজগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যু
প্রচ্ছদ » Uncategorized » সিরাজগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে নারীর মৃত্যুপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন রওশনারা বেগম (৫০) নামে এক নারী।
সোমবার (৭ জুন) সকালে সলঙ্গা থানাধীন ধোপাকান্দি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, সকালে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের পেছনে চড়ে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন রওশনারা বেগম। পথে ধোপাকান্দি এলাকায় পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান রওশনারা। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৭ জুন , ২০২১।








