তিতাস গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাৎ, মূল হোতা আটক
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » তিতাস গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাৎ, মূল হোতা আটকপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দেড় হাজার তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাতের মূল হোতা ফারুককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
রোববার (৭ জুন) দিনগত রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, রাজধানীর মিরপুরে দেড় হাজার তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাতের মূল হোতা ফারুককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাকে রোববার দিনগত রাত ১টার দিকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।
সোমবার (৭ জুন) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৭ জুন , ২০২১।








