ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৪০ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৪০ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ৭১ হাজার ৮৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৪১ লাখ টাকা।

আজ সোমবার ( ৭ জুন ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফরচুন সুজ ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, জিবিবি পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, ম্যাকসন্স স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স,মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল হাউজিং, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রাইম টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, এসকে টিমস, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, এসএস স্টিল ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৭ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০