নরসিংদী পুলিশবাহী প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ আহত

প্রচ্ছদ » Uncategorized » নরসিংদী পুলিশবাহী প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ আহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পুলিশবাহী প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাত ২টায় উপজেলার সাপমারা রেলক্রসিং এ রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার জনাব দেব দুলাল জানান, মঙ্গলবার দিবাগত রাতে রায়পুরা থানার একদল পুলিশ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়েছিলো। এদের মধ্যে তিন পুলিশ সদস্য ছিলেন একটি প্রাইভেটকারে ও অটোরিকশায় ছিলো আরো দুইজন। রাত পৌনে ২টায় প্রাইভেটকারটি সাপমারা রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এ সময় ট্রেনটি প্রাইভেটকারটিকে প্রায় ৫০ গজ টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে পেছনের অটোরিকশায় থাকা পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে থানায় খবর দেন। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই শাহীন ও মনোয়ারের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, সাপমারা রেলক্রসিং এ অন্যান্য দিন গেটম্যান থাকলেও ঘটনার সময় ক্রসিং এ কেউ ছিলো না। রেল ক্রসিংটি অরক্ষিত ছিলো।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, তিনজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন আজ রিলিজ পেয়ে যাবে আশাকরি। বাকি দুজন একটু বেশি আঘাত পেয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৮ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১