বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

প্রচ্ছদ » অর্থনীতি » বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বগুড়া সদর উপজেলার বারপুর এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৮ জুন) সকালে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আবুল হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার মৃত সবুজ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ৷

জানা যায়, সকালে টমেটোবোঝাই একটি মিনি ট্রাক ঢাকা ও অপরদিকে নাবিল পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে বারপুর এলাকায় এলে বাস ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আবুল হোসেনের মৃত্যু হয়।

উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৮ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১