বন্যার প্রভাব কাঁচাবাজারে

প্রচ্ছদ » Uncategorized » বন্যার প্রভাব কাঁচাবাজারে

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে বন্যার প্রভাব কাঁচাবাজারে পড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রায় সব সবজির দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। রাজধানীর নিউ মার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।

দেশের অধিকাংশ এলাকা বন্যা কবলিত। তাই বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার এটিই মূল কারণ।

গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বেগুণ ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৭০ টাকা, শসা ৬০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

করলা কেজি প্রতি ৭০ টাকা, ঢেঁড়স ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, শিম ১০০ টাকা, ঝিঙা ৬৫ টাকা, পটল ৭০ টাকা, পেঁপে ৫০ টাকা, কচুর লতি ১০ টাকা বেড়ে ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, কাঁচামরিচ ১৭০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৭০ টাকা, গাজর ৭০, কাঁকরোল ৬৫ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা, ধনে পাতা আটি ১০ থেকে ১৫ টাকা।

এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৬ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আগের দাম ১৫৫ টাকায়ই বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগি, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০