কসবায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » কসবায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২০ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতুড়াবাড়ির খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ৭ বছরের শিশু সন্তান জুবায়ের।

দুর্ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, গোলাম মাওলা পেশায় একজন শ্রমিক। নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিল। এ কারণে আজ ভোরে ঘরের মালামাল সরিয়ে ফ্রিজ রাখার জায়গা করছিল। এসময় ঘরের একটি স্টিলের আলমারিতে বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। আলমারিটি সরাতে গেলে গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি বলেন, একই দুর্ঘটনায় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০