ভুলে যান পুরনো প্রেম

প্রচ্ছদ » Uncategorized » ভুলে যান পুরনো প্রেম

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :জীবনে কেউ প্রেমে পড়েনি কথাটা বলা খুব বোকামি হবে; তেমনি জীবনে ব্যর্থ প্রেমের ইতিহাস হয়তো অনেকেরই আছে। এখন আপনার জীবন হয়ত অন্যদিকে বাঁক নিয়েছে। কিন্তু পুরনো প্রেমের কথা, পুরনো প্রেমিকার কথা হয়ত অনেকেরই মনে পড়ে যায়। যদিও পুরনো কথা মনে করা মোটেই কোন কাজের বিষয় নয়। এতে নানাভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন আপনি। আর এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি। তাই আজই কয়েকটি শপথ নিয়ে নিন যে পুরনো প্রেম আর মনে আনবেন না-

পুরনো প্রেম হলে কি হবে? যুগটাতো ডিজিটাল। চাইলেই দেখতে পারেন বা জানতে পারেন সমস্ত খবর। তবে এ ধরনের চিন্তাগুলো মাথায় না আনাই ভালো। বর্তমানে যদি কেউ থাকে তাকে ঘিরেই আপনার পৃথিবী গড়ে তুলুন।

এখন ফেসবুকের দুনিয়ায় পুরনো প্রেমিকাকে খুঁজে পাওয়া খুব একটা কঠিন নয়। অনেকেই পুরনো প্রেমিকার প্রোফাইলে উকিঝুঁকি মারেন। তার নতুন আপলোড করা ছবি দেখতে চান। এই প্রবণতা বন্ধ করুন। আবার আপনার ফ্রেন্ডলিস্টে হয় তো সে সেই কিন্তু আপনার অন্য বন্ধু বা পরিচিত কারো সাথে তার অ্যাড আছে, সেরকম কারো কাছ থেকে কোন সন্ধান নেয়াও উচিত নয়।

অনেকে আবার পুরনো প্রেমিকার চেহারা মিলে এমন মডেল বা সুপার স্টারদের নাটক, সিনেমা এসব বেশি বেশি দেখেন যাতে করে হারানো মুখ আবার চোখে ভেসে উঠে। কিন্তু এমন কাজগুলো আপনার বর্তমান জীবনের হতাশার পরিমাণ বাড়াবে বৈ কমাবে না।

কেউ হয়তো পুরনো প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। সেই ছবিতে লাইক দিয়ে বা মেসেজ পাঠিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ভাবেন আবার হয়ত পুরনো সম্পর্ক ফিরে আসবে। যদি দু’জনে নতুন সম্পর্কে জড়িয়ে না পড়েন, তাহলে তবু মেনে নেওয়া যায়। কিন্তু দু’জনেরই যদি বিয়ে হয়ে যায়, তাহলে এই চেষ্টা না করাই ভাল।

মনে রাখবেন, এখন আর আপনাদের সম্পর্ক আগের জায়গায় দাঁড়িয়ে নেই। দুজনেই অন্য সম্পর্কে অঙ্গীকারবদ্ধ। এখন পুরনো যোগাযোগ স্থাপন করা মানে দুজনেই কিন্তু নিজেদের বর্তমান সঙ্গীকে ঠকাচ্ছেন।

পুরনো প্রেমের স্মৃতি নিশ্চয় থাকবে। কিন্তু শুধু স্মৃতিটুকুই থাক। সেটাকে বাস্তবে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। সেই স্মৃতির জাবরও কাটবেন না।
সময়ের নিয়ম হলো সামনে এগিয়ে যাওয়া। যে সম্পর্ক স্থায়ী হয়নি, পানি অনেকদূর গড়িয়ে গেছে, সেই সম্পর্ককে আর নাইবা টেনে নিয়ে গেলেন। দু’জনেই নতুন করে শুরু করুন। নিজের কাছে নিজে অঙ্গীকার করুন, কখনো পুরনো সঙ্গীর প্রোফাইলে নজরদারি চালাব না।
আর কখনো বর্তমান সামনে রেখে অতীত মনে করে সময়গুলো নষ্ট করা চলবে না। বরং যে আছে তাকে ভালোবাসুন আর সম্মান করুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০