গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়

প্রচ্ছদ » Uncategorized » গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিভিন্ন এলাকায় সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোডিফিকেশনকৃত সোনারগাঁ টিবিএস কমিশনিং কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নগরের মেঘনাঘাট, মোগড়াপাড়া, সোনারগাঁ, পিরোজপুর, আষাড়িয়াচর, ঝাউচর, কেওডালা, লাঙ্গলবাদসহ সোনারগাঁ পিজিএস লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম পাওয়া যাবে বলে জানিয়েছে তিতাস। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০