কাল বন্ধ থাকবে ৪ কোম্পানির লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » কাল বন্ধ থাকবে ৪ কোম্পানির লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন ২২ জুন (মঙ্গলবার) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।
কোম্পানি চারটি হলো : ইউনিয়ন ক্যাপিটাল, গ্লোবাল ইন্স্যুরেন্স, বাটা সু এবং এশিয়া ইন্স্যুরেন্স।
জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি চারটির শেয়ার লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর ২৩ জুন (বুধবার) কোম্পানিগুলোর লেনদেন আবার যথানিয়মে শুরু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ জুন , ২০২১।








