পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুন ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২০৮ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১২৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।
সোমবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪ পয়েন্ট বেড়েছে। সূচকটি ১৭ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ জুন , ২০২১।
সিএসইতে মোট ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, দর কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।








