এফবিসিসিআই সভাপতির সঙ্গে ডিবিএ’র সৌজন্য সাক্ষাৎ

প্রচ্ছদ » শিক্ষা » এফবিসিসিআই সভাপতির সঙ্গে ডিবিএ’র সৌজন্য সাক্ষাৎ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নতুন সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারের ব্রোকারদের শীর্ষ সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

ডিবিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে।

ডিবিএ’র পক্ষ থেকে এফবিসিসিআই সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বৈঠকে উভয় সংগঠনের প্রতিনিধিদের মধ্যে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতির পাশাপাশি শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে আলাপ ও মতবিনিময় হয়।

শরীফ তার বক্তব্যে দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন এবং এর উন্নয়ন ও অগ্রগতিতে তার এবং তার সংগঠনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, পুঁজিবাজারের পাশাপাশি দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সাধনে ডিবিএ অতীতের ন্যয় ভবিষ্যতেও এফবিসিসিআইয়ের সঙ্গে একযোগে কাজ করে যাবে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ডিবিএ’র সভাপতিসহ সকল প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং পুঁজিবাজারের যে কোন প্রয়োজনে তার এবং তার সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সভায় ডিবিএ’র সাবেক সভাপতি মো. শাকিল রিজভী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি রিচার্ড ডি রোজারিও, সহ-সভাপতি মো. সাজিদুল ইসলাম, পরিচালক দস্তগীর মো. আদিল, মো. সাইফুদ্দিন, এফবিসিসিআই’র সহ-সভাপতি এম. এ মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০