সপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রচ্ছদ » Uncategorized » সপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৫৪ কোটি ৩ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৬ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮৭ কোটি ২১ লাখ টাকা।

ন্যাশনাল ফিড মিল লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ৫২ লাখ ১১ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩০ কোটি ৬৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, ওরিয়ন ফার্মা, কাট্টালি টেক্সটাইল, ফরচুন সুজ, ড্রাগন সোয়েটার ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০