মোবাইল চুরি করেই আইএমইআই নম্বর পরিবর্তন গ্রেফতার ৩

প্রচ্ছদ » Uncategorized » মোবাইল চুরি করেই আইএমইআই নম্বর পরিবর্তন গ্রেফতার ৩

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : আট লাখ টাকা মূল্যের চোরাই মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসসহ মোবাইল ফোন সেটের আইএমইআই নম্বর পরিবর্তনকারী ডিভাইস ও চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের শীর্ষ তিনজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতাররা হলেন- সুজারক সুজন (২৯), মো. আসাদুজ্জামান (৩৪) ও মো. আকাশ শাহরিয়ার (২৯)।

শনিবার (২৬ জুন) সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব’র একটি বিশেষ টিম রমনা মডেল থানার সিদ্বেশরীস্থ আনারকলি সুপার মার্কেটের চতুর্থ তলার ‘মোবাইল কেয়ার’ নামক দোকান থেকে আট লাখ টাকার চোরাই মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস তিনজনকে গ্রেফতার করে।

সিআইডি ঢাকা মেট্রো-পূর্ব’র বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীসহ সারাদেশ থেকে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করাসহ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করতেন তারা। তারা বিশেষ একটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যেকোনো মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করতে পারেন। ফলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোরাই মোবাইল উদ্ধার করাসহ অপরাধীদের গ্রেফতার করা দুরহ হয়ে পড়ে।

উদ্ধার চোরাই মোবাইল:

১. REALME, মডেল-7I, ২. REALME, মডেল-5I, ৩. REALME, মডেল- RMX308, ৪. REALME, মডেল- XT, ৫. HUAWEI, মডেল- DUBLX3, ৬. OPPO, মডেল- OPPO F-19, ৭. OPPO, মডেল- OPPO a52, ৮. REDME, মডেল- REDME-9 POWER, ৯. REDME, মডেল- REDME-9 POWER, ১০. REDME, মডেল- REDME Note-9।

১১. REDME, মডেল- REDME, ১২. REDME, মডেল- REDME, ১৩. REDME, মডেল- REDME-8, ১৪. HUAWEI, মডেল- Dublx-3, ১৫. oppo, মডেল- oppo-F17, ১৬. HUAWEI, ১৭. oppo, মডেল- pocoM2PRO, ১৮. REALME, মডেল- REALME-C-17, ১৯. REALME, মডেল- REALME-8, ২০. Redme Note 9pro, ২১. IPHONE, মডেল- IPHONE11PRO, ২৫. Samsung, মডেল- B310, ২৬. Samsung, মডেল- J7, ২৭. HUAWEI, মডেল-P30lite, ২৮. LAVA, মডেল- P23.

এছাড়াও আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত একটি ইলেকট্রনিক্স ডিভাইস, ইজি বক্স নামে দুটি ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস হায়ড্রা টুল, আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করা হয়।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৬ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০