মানুষের থুতু দিয়ে চলবে ব্যাটারি!
প্রচ্ছদ » Uncategorized » মানুষের থুতু দিয়ে চলবে ব্যাটারি!পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আধুনিক বিজ্ঞান সম্প্রতি এক আশ্চর্য ঘটনার জন্ম দিয়েছে। আর তা হলো, বিজ্ঞানীরা এমন একটি অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন যেখানে মানুষের মুখের থুতু থেকেই একটি ব্যাটারির জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যাবে।
ব্রিংহামটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি কাগজভিত্তিক ব্যাকটেরিয়া চালিত ব্যাটারি তৈরি করেছেন। মুখের এক ফোটা লালা দিয়েই এই ব্যাটারিটিকে সক্রিয় করা সম্ভব হবে, যা দিয়ে প্রায় ২০ মিনিটের জন্য এলইডি আলো পাওয়ার জন্য যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
ব্রিংহামটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক এবং এই গবেষণা পত্রটির সহ-লেখক সেউখুন চই বলেন, ব্যাটারিটিতে ‘এক্সোইলেক্ট্রোজেনস’ নামে একটি বিশেষ ব্যাকটেরিয়া কোষ রয়েছে যার ইলেক্ট্রোড এর বাইরের দিক থেকে বহিরাগত ইলেকট্রন উৎপাদনের ক্ষমতা রয়েছে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য, এ সমস্ত ব্যাকটেরিয়াল কোষগুলোকে ব্যবহার না হওয়া পর্যন্ত ফ্রিলে শুকানো হয়। এই ব্যাটারিটি মরুভূমির মতো প্রতিকূল পরিবেশগত অবস্থার চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।








