সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ২৭ জুন ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৪২ কোটি ২৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৯২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমেছে।

রোববার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ৩০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৯২ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২১৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০