প্রগতি লাইফের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » প্রগতি লাইফের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই লভ্যাংশ আছে।
আজ সোমবার (২৮ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ১২ আগষ্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ জুন , ২০২১।








