সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ জুন ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৮টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৯ কোটি ৬০ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ জুন , ২০২১।








