দেশে ভ্যাট নিবন্ধন নিলো মাইক্রোসফট

প্রচ্ছদ » Uncategorized » দেশে ভ্যাট নিবন্ধন নিলো মাইক্রোসফট

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে মাইক্রোসফট। সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নেওয়া এই টেক জায়ান্টের বাংলাদেশি ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস।

বৃহস্পতিবার (০১ জুলাই) ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন নম্বর: 003989858-0208। ঢাকা দক্ষিণের অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন সেগুনবাগিচা বিভাগীয় দপ্তরের অধীনে মূসক নিবন্ধন দেওয়া হয়। সিঙ্গাপুরে মাইক্রোসফটের ঠিকানা: ১৮২, সিসিল স্ট্রিট, ১৩-০১ ফ্রেজার্স টাওয়ার।

মাইক্রোসফটের স্থানীয় ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটসের বাংলাদেশ অফিসের ঠিকানা ৬/এ/১ সেগুনবাগিচা। এজেন্টের বিন নম্বর: 000168248-0208।

এর আগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ভ্যাট নিবন্ধন নিয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১