রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৯৯৫ পিস ইয়াবা, ৬ দশমিক ২ গ্রাম হেরোইন, ১ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১