পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১২ জুলাই) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১০ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ জুলাই , ২০২১।








