সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জুলাই ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৮.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এব হাজার ৩৪৬.৮২ পয়েন্ট এবং দুই হাজার ২৫৯.০৪ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০৭ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৬টির বা ৪২.২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৬টির বা ৫০.৪১ শতাংশের এবং ২৭টির বা ৭.৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১